ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ক্লাব ভিজিট প্রোগ্রাম ও ইসি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮-এর চেয়ারম্যান শাহিনা রফিক প্রধান অতিথি হিসেবে ক্লাব পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের সেক্রেটারি রোকসানা সিদ্দিক। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮-এর বোর্ড মেম্বার এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ক্লাব ভিজিট ও ইসি সভা অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের ক্লাব ভিজিট প্রোগ্রাম ও ইসি সভা অনুষ্ঠিত হয়েছে।










