খুচরা ব্যবসা বিস্তৃত করছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস। এ লক্ষ্যে সংস্থাটি জার্মান খুচরা বিক্রেতা মেট্রোর ভারতীয় ইউনিট অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠানটি। ২ হাজার ৮৫০ কোটি রুপিতে এ চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে প্রতিষ্ঠান দুটি। চুক্তিটি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিটেইল ব্যবসাকে আরো শক্তিশালী এবং ভারতের ক্রমবর্ধমান খুচরা শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটির অবস্থান আরো দৃঢ় করবে। দ্য প্রিন্ট