ঋণ সেবার দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২০০ জনেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে এসএমই ডিজিটাল ঋণ সেবা নিয়ে ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাল ঋণ সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গেটস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গাজীপুরে সমাবেশ আয়োজন করা হয়। দেশের প্রথম ব্যাংক হিসেবে এসএমই খাতে ডিজিটাল লোনের প্রবর্তন করল ব্র্যাক ব্যাংক। সমাবেশের অন্যতম আকর্ষণ ছিল সাফল্য ডিজিটাল ঋণের লাইভ ডিসবার্সমেন্ট প্রদর্শন। অনুষ্ঠান চলার সময়েই এ ডিজিটাল ঋণ গ্রাহকের অ্যাকাউন্টে ডিসবার্স করা হয়। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হয়। ডিজিটাল এসএমই ঋণ বিতরণে গ্রাহকের সর্বোচ্চ সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব মতামত বিবেচনায় নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক সবসময় আর্থিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। একই সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশনকেও প্রাধান্য দিয়ে থাকে। সে ধারাবাহিকতাতেই আমাদের চালু করা সাফল্য ডিজিটাল লোন আবেদনের কয়েক মিনিটের মধ্যেই পাচ্ছেন এসএমই উদ্যোক্তারা।’ এ আয়োজনে ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইউনিলিভার বাংলাদেশের গাজীপুর জেলার ডিস্ট্রিবিউটর রাহাত করপোরেশনের কর্ণধার মো. আশরাফুল আলম বাচ্চু উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
এসএমই ডিজিটাল ঋণ সেবা নিয়ে ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা সমাবেশ
ঋণ সেবার দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২০০ জনেরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণে এসএমই ডিজিটাল ঋণ সেবা নিয়ে ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।










