ডেটনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ডেটনা) সঙ্গে একটি চুক্তি সই করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ চুক্তির অধীনে বিশ্বব্যাপী সুপরিচিত যুক্তরাজ্যভিত্তিক ডেটনার মানি ট্রান্সফার সার্ভিস ব্র্যান্ড ‘হ্যালো পয়সা’ ব্যবহার করবে ইবিএল। সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন ডেটনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী মুসা মাঞ্জরা এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। ডেটনার বাংলাদেশ কান্ট্রি হেড ফজলুল ফয়েজ উল্লাহ্ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি বিভাগ প্রধান মেহ্দী জামান, আন্তর্জাতিক ব্যবসা বিভাগপ্রধান মো. মামুনুর রশীদ, রেমিট্যান্স ব্যবসাপ্রধান চৌধুরী বাহার ওয়াদুদ, ব্যবসায় উন্নয়ন ও রেমিট্যান্স বিভাগের সিনিয়র রিলেশনশিপ ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি
ডেটনার সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি
ডেটনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (ডেটনা) সঙ্গে একটি চুক্তি সই করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এ চুক্তির অধীনে বিশ্বব্যাপী সুপরিচিত যুক্তরাজ্যভিত্তিক ডেটনার মানি ট্রান্সফার সার্ভিস ব্র্যান্ড










