প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। টুর্নামেন্টের ফাইনালে এনএসইউ কিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনএসইউ রয়েলস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আবদুর রব খান ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. জাভেদ বারী।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রশাসনিক কর্মকর্তাদের ফুটবল টুর্নামেন্ট
প্রশাসনিক কর্মকর্তাদের জন্য সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।









