জনপ্রিয় কফি শপ চেইন স্টারবাকস জাপানের সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে এর মূল মার্কিন প্রতিষ্ঠান স্টারবাকস করপোরেশন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে স্টারবাকসের বিক্রি উল্লেখযোগ্যমাত্রায় কমেছে। তাই নিজ দেশের বাজারে মনোযোগ ও মূলধন বাড়াতে আন্তর্জাতিক সম্পদ পুনর্মূল্যায়ন করছে সিয়াটলভিত্তিক কফি জায়ান্টটি।
জাপানে স্টারবাকস দারুণ জনপ্রিয় ও লাভজনক একটি ব্র্যান্ড। ১৯৯৬ সালে টোকিওর গিনজায় প্রথম শাখা খোলার মাধ্যমে উত্তর আমেরিকার বাইরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে জাপানের বাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলার বা ৪৭০ কোটি ইয়েন। এটি যুক্তরাষ্ট্রের বাইরে স্টারবাকসের সর্ববৃহৎ প্রত্যক্ষ নিয়ন্ত্রিত বাজার। খবর জাপান টুডে










