সাতক্ষীরার আশাশুনি উপজেলার শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। গতকাল আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ তার নিজস্ব অর্থায়নে হুইলচেয়ার বিতরণ করেন। —বিজ্ঞপ্তি