রাজধানীর পূর্ব ভাটারার সিপিডিএল রুবিকন
সিটিতে আয়োজন করা হয়েছে রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪। সম্প্রতি ঢাকায়
সিপিডিএলের নির্মীয়মান হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক
উদ্বোধন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন। আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জি.
ইফতেখার হোসেন বলেন, আনুষ্ঠানিক এই ক্রীড়া প্রতিযোগিতা সহযোগী সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোর
মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সহায্য করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিডিএলের
চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান সহ আরো অনেকে। -বিজ্ঞপ্তি
সিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল শুরু










