সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্যে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে ৭ টাকা ৭১ পয়সায় দাঁড়িয়েছে, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ৪১ পয়সায়। ফান্ডটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী সব সম্পদ ও দায় বিবেচনা করে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৬ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ২২৩ ও বাজারমূল্যে ৫১ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৭ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১ টাকা ৪১ পয়সা এবং বাজারমূল্যে ৭ টাকা ৭১ পয়সা, নিট লাভ ৩ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৭৩৯ টাকা এবং ইউনিটপ্রতি লোকসান ৪৮ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ৩০ জুন ২০২৫ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৯০ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্ট্রি। আলোচ্য হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ৩০ জুন ২০২৪ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৬৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৮৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। আলোচ্য হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা। এ সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৩ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত বছরের ৩০ জুন শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৩ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৮৪ পয়সায়।
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন রয়েছে ৬৬ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকা। মোট ইউনিট সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৫০০। এর ৬৬ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৭৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৬৭ শতাংশ ইউনিট রয়েছে।










