চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১৩ লাখ ৯০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে হিরো মোটর। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৭ শতাংশ বেশি। সে সময় ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি ১০ লাখ ২৫ হাজার ইউনিট দুই চাকার যান বিক্রি করেছিল। জানুয়ারি-মার্চ সময়েও সংস্থাটির বিক্রীত মোটরসাইকেল ও স্কুটারের সংখ্যা ছিল ১১ লাখ ৮৯ হাজার ইউনিট। দ্য প্রিন্ট