সীমান্ত ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট অ্যান্ড পের (ট্যাপ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক এবং ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আকরাম সাঈদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় সীমান্ত ব্যাংকের গ্রাহকরা তার অ্যাকাউন্ট থেকে ট্যাপ অ্যাকাউন্টে এবং ট্যাপের গ্রাহকরা তার অ্যাকাউন্ট থেকে সীমান্ত ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের সুবিধা উপভোগ করবেন। অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম, হেড অব আইটি মনজুর মাছউদ এবং হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব আইটি একেএম আহসান কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি