আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকব—এ স্লোগানে অনুষ্ঠিত হলো ওয়ালটন প্লাজার চ্যালেঞ্জার্স সামিট-২০২৪। গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে সামিটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এসএম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলম এবং এমডি এসএম মঞ্জুরুল আলম, ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না ও নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। —বিজ্ঞপ্তি