ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ব্যবসায় শিক্ষা অনুষদ ও জার্মানির ওস্টবাইরেস টেকনিশে হোশুলার (ওটিএইচ) উইডেন বিজনেস স্কুল যৌথভাবে প্রথমবারের মতো উইন্টার স্কুলের আয়োজন করছে। সোমবার রাজধানীর গ্রিন রোডের ইউএপি অডিটোরিয়ামে উইন্টার স্কুলের উদ্বোধন হয়। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উইডেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. বার্নট মায়ার। —বিজ্ঞপ্তি