এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়াকে ‘এক্সিলেন্স ইন করপোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননা দেয়া হয়েছে। করপোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে নেতৃত্বমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে মো. আলী হোসেন প্রধানিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এক্সিলেন্স ইন করপোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড পেলেন আলী হোসেন প্রধানিয়া
এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়াকে ‘এক্সিলেন্স ইন করপোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননা দেয়া হয়েছে।








