বাগেরহাটের শরণখোলায় পাঁচ শতাধিক অসহায় শীতার্তকে কম্বল দিয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ব্যাংকের খুলনা জোনের প্রধান কর্মকর্তা আবু সাইয়েদ মো. আব্দুল মান্নাফ, শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পি, ব্যাংকের শরণখোলা শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানা প্রমুখ।