২০২১-২২ অর্থবছরে রফতানিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ৭৭ প্রতিষ্ঠান। রফতানির মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস লিমিটেডকে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এ ট্রফি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থবছরে জাতীয় রফতানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তৈরি পোশাক (ওভেন) পণ্য খাতে স্বর্ণ ট্রফি উইন্ডি অ্যাপারেলস এবং রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে যথাক্রমে অ্যাপারেল গ্যালারি ও মেসার্স চিটাগাং এশিয়ান অ্যাপারেলস।

তৈরি পোশাক (নিটওয়্যার) পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে লিবার্টি নিটওয়্যার, ডিভাইন ইন্টিমেটস ও ফ্লামিংগো ফ্যাশনস।

সব ধরনের সুতা পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে বাদশা টেক্সটাইলস, স্কয়ার টেক্সটাইলস ও কামাল ইয়ার্ন। টেক্সটাইল ফ্যাব্রিক্স পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে নাইস ডেনিম মিলস, হা-মীম ডেনিম এবং ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং।

হোম ও স্পেশালাইজড টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিক্স, মমটেক্স এক্সপো ও এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ)।

টেরিটাওয়েল পণ্য খাতে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে নোমান টেরিটাওয়েল মিলস ও এসিএস টাওয়েল। হিমায়িত খাদ্য পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে ছবি ফিস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, প্রিয়াম ফিস এক্সপোর্ট ও এম ইউ সি ফুডস।

কাঁচাপাট পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে পপুলার জুট এক্সচেঞ্জ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং ও মেসার্স ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। পাটজাত পণ্যে স্বর্ণ ও রৌপ্য ট্রফি পাচ্ছে যথাক্রমে জনতা জুট মিলস ও আকিজ জুট মিলস।

চামড়াজাত পণ্যে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে পিকার্ড বাংলাদেশ ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ। ফুটওয়্যার পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে বে-ফুটওয়্যার, এডিসন ফুটওয়্যার ও এফবি ফুটওয়্যার। তামাক ব্যতীত কৃষিজ পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে ইনডিগো করপোরেশন, মনসুর জেনারেল ট্রেডিং এবং সিএসএস ইন্টারন্যাশনাল। তামাকজাত পণ্য ব্যতীত এগ্রো প্রসেসিং পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে হবিগঞ্জ এগ্রো, প্রাণ এগ্রো ও প্রাণ ফুড।

হস্তশিল্প পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে যথাক্রমে কারুপণ্য রংপুর লিমিটেড, বিডি ক্রিয়েশন ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি। মেলামাইন পণ্যে স্বর্ণ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড।

প্লাস্টিক পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে অলপ্লাস্ট বাংলাদেশ, আকিজ বায়াক্স ফিল্মস ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল। সিরামিক পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে শাইনপুকুর সিরামিকস, আর্টিসান সিরামিকস ও প্রতীক সিরামিকস।

লাইট ইঞ্জিরিয়ারিং পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত হয়েছে যথাক্রমে এম অ্যান্ড ইউ সাইকেলস লিমিটেড, মেসার্স মেঘনা বাংলাদেশ ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ (ইউনিট-১, ২ ও ৩)। ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ।

অন্যান্য শিল্পজাত পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান যথাক্রমে মেরিন সেফটি সিস্টেম, এশিয়া মেটাল মেরিন সার্ভিস ও তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স। ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কম্পিউটার সফটওয়্যার পণ্যে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান যথাক্রমে সার্ভিস ইঞ্জিন ও গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক।

রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশী মালিকানাধীন (‘সি’ ক্যাটাগরি) তৈরি পোশাক শিল্পের নিট ও ওভেন পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে ইউনিভার্সেল জিনস, প্যাসিফিক জিনস ও শাশা ডেনিমস। ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশী মালিকানাধীন (‘সি’ ক্যাটাগরি) অন্যান্য পণ্য ও সেবা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট ও ফারদিন অ্যাকসেসরিজ। প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে এম অ্যান্ড ইউ প্যাকেজিং, মনট্রিমস ও মেসার্স ইউনিগ্লোরি প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। অন্যান্য প্রাথমিক পণ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে হেয়ার স্টাইল ফ্যাক্টরি, রায় ট্রেড ইন্টারন্যাশনাল ও ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল। অন্যান্য পণ্য সেবা খাতে স্বর্ণ ও রৌপ্য ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো মেসার্স এক্সপো ফ্রেইট ও মীর টেলিকম লিমিটেড।

নারী উদ্যোক্তা/রফতানিকারকদের (প্রকৃত ব্যবসায়ী ও ব্যবসায়ী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে) জন্য সংরক্ষিত (উৎপাদিত পণ্য ও সেবা) পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হলো যথাক্রমে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি), বী-কন নিটওয়্যার এবং ইব্রাহিম নিট গার্মেন্টস।