চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির এজিএম ১৪ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
ঢাকা ডায়িং: কোম্পানিটির এজিএম ১৬ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
ডেসকো: কোম্পানিটির এজিএম ১৭ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সায়।









