আখতার গ্রুপ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সম্প্রতি করপোরেট স্বাস্থ্য চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর পক্ষে হাসপাতালের মানবসম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার মো. আব্দুল হাফিজ সরকার (অব.) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন এবং আখতার গ্রুপের চেয়ারম্যান কেএম আখতারুজ্জামান ও সিআইপির পক্ষে আখতার ফার্নিশার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রডাক্ট ডেভেলপমেন্ট) মো. নাসির উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেলস) দুলাল রায়।