বিদায়ী বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ৭ লাখ ২৩ হাজার ২৩৭ টন পাম অয়েল আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৭ শতাংশ কম। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশটিতে পণ্যটির আমদানি কমেছে ১৪ শতাংশ। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

এ সময় চীনা আমদানিকারকরা ইন্দোনেশিয়া থেকে ৪ লাখ ৫৫ হাজার ১১৩ টন পাম অয়েল আমদানি করেছে। মালয়েশিয়া থেকে চীনে আমদানি হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৬৩৪ টন পাম অয়েল।