২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে গোল্ডম্যান স্যাকস। সম্প্রতি ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পূর্বাভাস পরিবর্তনের পর নতুন প্রাক্কলন দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি। আগামী বছর মার্কিন জিডিপি ১ দশমিক ১ শতাংশ বাড়বে বলে জানিয়েছে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জ্যান হাটজিয়াস। এর আগে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির অনুমান শূন্য শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাংকটি। রয়টার্স