বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আগামীকাল বুধবার অগ্নিনির্বাপণের মহড়া অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ মহড়া চালাবে। মহড়া চলাকালে আতঙ্কগ্রস্ত না হয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। —বিজ্ঞপ্তি