খরচ কমানোর উদ্যোগ নিয়েছে পুরনো গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কারম্যাক্স। এ উদ্যোগের অংশ হিসেবে সংস্থাটি নতুন করে কর্মী নিয়োগ এবং নিজ প্রতিষ্ঠানের ইস্যুকৃত শেয়ার পুনরায় কেনা বন্ধ করে দিয়েছে। মূলত চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা ৮৬ শতাংশ কমে যাওয়ার পর এসব উদ্যোগ নেয় মার্কিন প্রতিষ্ঠানটি। জীবনযাত্রার উচ্চব্যয়ের মধ্যে গাড়ির চাহিদা কমে যাওয়ায় মজুদ কমাতে হিমশিম খাচ্ছে কারম্যাক্স। রয়টার্স
ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে কারম্যাক্স
খরচ কমানোর উদ্যোগ নিয়েছে পুরনো গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান কারম্যাক্স। এ উদ্যোগের অংশ হিসেবে সংস্থাটি নতুন করে কর্মী নিয়োগ এবং নিজ প্রতিষ্ঠানের ইস্যুকৃত শেয়ার পুনরায় কেনা বন্ধ করে দিয়েছে।










