সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সাউথইস্ট ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস টেলিক্যাশ এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ অনলাইনে পরিশোধে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম এবং সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. সাদেক হোসাইন। -বিজ্ঞপ্তি