বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক সহায়তা দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। সিঙ্গাপুরের বিরুদ্ধে ৮-০ গোলের অসাধারণ জয় ও সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে গত বছরের ঐতিহাসিক জয়ের পর দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় মহিলা ফুটবল দল যথাযথ স্বীকৃতি অর্জন করেছে। এ কৃতিত্বকে সম্মান জানাতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ইডকল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব ও ইডকলের সাবেক চেয়ারম্যান শরিফা খান। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইডকলের বোর্ডের পরিচালকরা, নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি