২০১৯-২০ মৌসুমে অস্ট্রেলিয়ায় গম উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২৩ লাখ টন কমতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ)  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ মৌসুমে অস্ট্রেলিয়ায় ১ কোটি ৫০ লাখ টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ২৩ লাখ টন কম। এর মধ্য দিয়ে ২০০৭-০৮ মৌসুমের পর এবারই দেশটিতে সবচেয়ে কম গম উৎপাদনের সম্ভাবনা দেখছে ইউএসডিএ।

গত বছরে অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ দেখা দিয়েছিল। পরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়ে দেশটি। এ ধকল না কাটতেই বন্যার পূর্বাভাস রয়েছে অস্ট্রেলিয়ায়। সব মিলিয়ে প্রতিকূল আবহাওয়ার জেরে দেশটিতে গম উৎপাদন কমতে পারে।