ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং এশিউর গ্রুপের মধ্যে হোমলোনবিষয়ক একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের হেড অব বিজনেস (রিটেইল ও এসএমই ব্যাংকিং) সৈয়দ জুলকার নায়েন এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় এশিউর গ্রুপের প্রধান নির্বাহী প্রকৌশলী জিনাতুল কবীর, ইবিএল রিটেইল এসেট বিভাগ প্রধান মো. জাহেদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইবিএল ও এশিউর গ্রুপের মধ্যে হোমলোনবিষয়ক চুক্তি
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং এশিউর গ্রুপের মধ্যে হোমলোনবিষয়ক একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে।









