ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহার মজুদ বাড়াচ্ছে চীনের কারখানাগুলো। বৈশ্বিক ইস্পাতের অর্ধেকের বেশি এককভাবে উৎপাদন করে চীন। অন্যদিকে ইস্পাত উৎপাদনের মূল উপকরণ আকরিক লোহা উৎপাদন ও রফতানিতে শীর্ষে রয়েছে ব্রাজিল। কিন্তু গত ডিসেম্বরে ব্রাজিলের শীর্ষ আকরিক উত্তোলনকারী প্রতিষ্ঠান ভালি এসএর উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। চলতি মাসে প্রতিষ্ঠানটির উত্তোলনের পরিমাণ ছিল ২ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টন, যেখানে এর আগের মাসে অর্থাৎ নভেম্বরে উত্তোলন ছিল ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টন। এছাড়া খনির নিরাপত্তা উন্নয়নমূলক কার্যক্রম চলায় চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) উত্তোলন আরো কমিয়ে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতেই সরবরাহ সংকটের আশঙ্কা দেখছে চীনের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। যে কারণে আসন্ন বসন্তকালীন ছুটি কেন্দ্র করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকার ইস্পাত কারখানাগুলো আকরিক লোহার পুনঃমজুদ বৃদ্ধি করছে। ফলে দেশটিতে আকরিক ধাতুটির চাহিদা বাড়ছে। চীনের তিয়ানফেং ফিউচার্সের এক নোটে বলা হয়েছে, ২৪ জানুয়ারি থেকে চীনে নতুন বছরের ছুটি শুরু হবে। এর আগেই দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার ইস্পাত কারখানাগুলো অন্ততপক্ষে ১৯ লাখ ৫০ হাজার টন আকরিক লোহা মজুদ করবে। সরবরাহ সংকটের আশঙ্কায় মজুদ বৃদ্ধির কারণে এরই মধ্যে দেশটিতে আকরিক ধাতুটির দাম পাঁচ মাসের সর্বোচ্চে চলে এসেছে সূত্র: রয়টার্স
সরবরাহ সংকটের আশঙ্কায় চীনে আকরিক লোহার মজুদ বাড়ছে
ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহার মজুদ বাড়াচ্ছে চীনের কারখানাগুলো। বৈশ্বিক ইস্পাতের অর্ধেকের বেশি এককভাবে উৎপাদন করে চীন। অন্যদিকে ইস্পাত উৎপাদনের মূল উপকরণ আকরিক লোহা উৎপাদন ও রফতানিতে শীর্ষে রয়েছে ব্রাজিল।









