বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ৬৮ কর্মদিবস মেয়াদি ‘১৪তম ও ১৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে। সম্প্রতি বিবিটিএর পরিচালক ও ১৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: অফিসারের (জেনারেল) প্রোগ্রাম পরিচালক কাকলী জাহান আহ্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক ও রিসোর্স পারসন (বিবিটিএ) মোহাম্মদ জাকির হাসান ও একাডেমির পরিচালক এবং ১৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এসএম সেলিম উদ্দীন।