সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্লাস্টিক ও মিউনিসিপ্যাল সলিড বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনার লক্ষ্যে ১৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি বর্জ্য পৃথক্করণ প্লান্ট বসানো হয়েছে। গতকাল সিলেটের লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে এ প্লান্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিুবর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সিসিক এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে এটাই দেশের প্রথম ও একমাত্র প্লাস্টিক বর্জ্য পৃথক্করণ প্লান্ট। —বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনে প্লাস্টিক বর্জ্য পৃথক্করণ প্লান্ট উদ্বোধন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্লাস্টিক ও মিউনিসিপ্যাল সলিড বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনার লক্ষ্যে ১৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি বর্জ্য পৃথক্করণ প্লান্ট বসানো হয়েছে।










