স্টার্টআপ খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সীমান্ত ব্যাংক। এর আওতায়, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থ গ্রহণযোগ্য স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।