ডিআইইউ হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব এবং কোয়ান্টাম ফাউন্ডেশন, কৃষি বিজ্ঞান বিভাগ এবং জনস্বাস্থ্য ক্লাবের সহযোগিতায় সম্প্রতি ‘রক্তদানের উপকারিতা’ শীর্ষক একটি সেমিনার  আয়োজন করা হয়। সেমিনারটির মূল্য লক্ষ্য ছিল জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি।

এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র সংগঠক ও কাউন্সেলর প্রাণজিৎ লাল শীল বক্তব্য রাখেন।  

সেমিনারটিতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম মাহবুব উল হক মজুমদার, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন (ইন-চার্জ) অধ্যাপক ডা. মো. বেল্লাল হোসেন এবং ডিআইইউ হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাবের আহ্বায়ক ডা, তানভীর ফিত্তিন আবির।