নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘এআই ইন অ্যাকশন: ট্রান্সফর্মিং দ্য মার্কেটিং ল্যান্ডস্কেপ উইথ জেনারেটরি ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর বিজনেস স্কুলের মার্কেটিং ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ও একাডেমিক পরিচালক লো চিন ইয়ং। সেমিনারে সিঙ্গাপুরের মার্কেটিং ইনস্টিটিউটের চেয়ারম্যান রজার লো কিট ফাইসহ একটি প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়। এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এ উদ্যোগের প্রশংসা করে বিপণন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন।
নর্থ সাউথে সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘এআই ইন অ্যাকশন: ট্রান্সফর্মিং দ্য মার্কেটিং ল্যান্ডস্কেপ উইথ জেনারেটরি ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।









