রাশিয়ায় গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টয়োটা। মূল উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহে প্রতিবন্ধকতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে টয়োটা গত মার্চে সেন্ট পিটার্সবার্গের কারখানায় উৎপাদন স্থগিত এবং রাশিয়ায় গাড়ি রফতানি বন্ধ করেছিল। তবে এ সময়ের মধ্যে কর্মীদের বেতন দেয়া চালু রেখেছিল সংস্থাটি। একটি বিবৃতিতে টয়োটা বলেছে, ছয় মাস পরও আমরা পুনরায় কার্যক্রম শুরু করতে পারিনি এবং ভবিষ্যতে চালু করতে পারি—এমন কোনো ইঙ্গিতও দেখতে পাইনি। রয়টার্স
রাশিয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত টয়োটার
রাশিয়ায় গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টয়োটা। মূল উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহে প্রতিবন্ধকতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।










