ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কার্ডধারীরা দেশের প্রথম আন্তর্জাতিক ফার্মেসি চেইন জিডি অ্যাসিস্টের এস্টার ফার্মেসিতে বিশেষ সুবিধা উপভোগ করবেন। সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দীন আহমেদ। ইবিএল রিটেইল অ্যালায়েন্সের সিনিয়র ব্যবস্থাপক ফারজানা কাদের এবং জিডি অ্যাসিস্ট ফার্মেসি উইংসের হেড অব অপারেশনস ওবায়দুল ইসলামসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি