ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ‘ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে সোমবার এ আয়োজনের দ্বিতীয় সংস্করণে নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো গ্রিন ম্যানুফ্যাকচারিং বিভাগে সিয়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড; এনার্জি এফিশিয়েন্সি বিভাগে ক্যাসেটেক্স লিমিটেড; ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগে ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ফিউচার; ক্লাইমেট এডুকেশন ও পলিসি অ্যাডভোকেসি বিভাগে সময় নেচার (প্রকৃতির সময়) এবং ক্লাইমেট অ্যাডাপ্টেশন ও রেজিলিয়েন্স বিভাগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় আরো বক্তব্য রাখেন ইবিএল এমডি আলী রেজা ইফতেখার, জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।