ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও কনকর্ড গ্রুপের মধ্যে সম্প্রতি রাজধানীতে একটি চুক্তি হয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার এবং কনকর্ড গ্রুপের সিএমও ও সিনিয়র নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। ইবিএল সিনিয়র ম্যানেজার (ব্যাংকাস্যুরেন্স), স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন ফারজানা কাদের এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরের উপব্যবস্থাপক (বিপণন) এনএম বেলায়েত হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ইবিএল ও কনকর্ড গ্রুপের মধ্যে চুক্তি
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও কনকর্ড গ্রুপের মধ্যে সম্প্রতি রাজধানীতে একটি চুক্তি হয়েছে।








