বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি বাড়াতে চাইছে ইন্দোনেশিয়া। এ লক্ষ্যে দেশটি গাড়িপ্রতি ৫ হাজার ডলারেরও বেশি ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে। এছাড়া হাইব্রিড গাড়ির পাশাপাশি বিদ্যুচ্চালিত মোটরসাইকেল কিনতে উৎসাহিত করতেও প্রণোদনা দেবে দেশটির সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি কার্বন নিঃসরণ কমানোর অংশ হিসেবে এসব পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওর্য়া কার্তাসস্মিতা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স
ইভিতে ৫ হাজার ডলার ভর্তুকি দেবে ইন্দোনেশিয়া
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি বাড়াতে চাইছে ইন্দোনেশিয়া। এ লক্ষ্যে দেশটি গাড়িপ্রতি ৫ হাজার ডলারেরও বেশি ভর্তুকি দেয়ার পরিকল্পনা করছে।










