নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিস্টার কনসার্ন বিএম কনটেইনার ডিপো লিমিটেডকে দেশের সেরা অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন শিল্প-স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসাব সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেফটি এক্সিলেন্স-চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথরিটি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অগ্নিনিরাপত্তায় সেরা শিল্প-স্থাপনার স্বীকৃতি পেল বিএম কনটেইনার ডিপো
নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিস্টার কনসার্ন বিএম কনটেইনার ডিপো লিমিটেডকে দেশের সেরা অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন শিল্প-স্থাপনা হিসেবে










