সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী গতকাল প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। সিলেট জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম দুয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, রিফাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান এনাম, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক, ফারুখ আহমেদ প্রমুখ।
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৬তম শাখা উদ্বোধন
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।










