দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুদান প্রবাসী ব্যবসায়ী আইপিটেক ইন্টারনেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান সাগর। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি ও বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি মনোনীত করেছে সরকার। সম্প্রতি বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ তাকে এ সম্মাননা দেন।
সিআইপি পুরস্কার পেলেন আইপিটেক ইন্টারনেটের এমডি কামরুল হাসান
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুদান প্রবাসী ব্যবসায়ী আইপিটেক ইন্টারনেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান সাগর।









