ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) নারী গ্রাহক ও এমপ্লয়িদের নিজস্ব মেডিকেল সেবার ওপর ২৫ শতাংশ মূল্যছাড় দেবে প্রাভা হেলথ বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের লিড, করপোরেট সেলস সৈয়দ সৌরভ কবীর। ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক, প্রাভা হেলথ বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার কবীর, মার্কেটিং ম্যানেজার আশরাফ সিদ্দিক ও সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইবিএলের নারী গ্রাহক ও এমপ্লয়িদের মূল্যছাড় দিচ্ছে প্রাভা হেলথ
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) নারী গ্রাহক ও এমপ্লয়িদের নিজস্ব মেডিকেল সেবার ওপর ২৫ শতাংশ মূল্যছাড় দেবে প্রাভা হেলথ বাংলাদেশ।










