ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ও ইনপেশেন্ট ডিপার্টমেন্ট সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নারী গ্রাহকরা। সম্প্রতি ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের হেড অব বিজনেস মোহাম্মদ মেশকাতুল মনোয়ার। ইবিএল হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ইবিএল ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের মধ্যে চুক্তি
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট ও ইনপেশেন্ট ডিপার্টমেন্ট সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নারী গ্রাহকরা।









