উপরের ছবিটি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ এলাকায় তোলা। ২০১৬ সালের এপ্রিলে সৌরশক্তিতে চালিত ‘সোলার ইম্পালস টু’ নামের এ উড়োজাহাজে বিশ্ব ভ্রমণ আলোচনার ঝড় তুলেছিল। সে অভিযানে শামিল হয়েছিলেন বার্ট্রান্ড পিকার্ডও। সম্প্রতি আরেক দফা আলোচনায় এসেছেন এ সুইস মনোরোগ বিশেষজ্ঞ ও বেলুনবিদ। নতুন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ২০২৮ সালে হাইড্রোজেনচালিত উড়োজাহাজে সওয়ার হয়ে নয়দিনে বিশ্ব ভ্রমণ করতে চান। ২০১৬ সালে বিখ্যাত ওই ভ্রমণের সময় পিকার্ডের বয়স ছিল ৬৫ বছর। এর আগে ১৯৯৯ সালে বেলুনে চড়ে প্রথমবারের মতো বিরামহীন বিশ্বভ্রমণ করেন। পিকার্ড জানান, নতুন পরিকল্পনা বাস্তবায়নে তিন বছর ধরে হাইড্রোজেনচালিত এয়ারক্রাফট নিয়ে কাজ করছেন। আকাশযানটি তৈরিতে খরচ পড়ছে ৫ কোটি ১৪ লাখ ডলার। আর পরিচালনা বাবদ খরচ হচ্ছে আরো দেড় কোটি ডলার। একে নিছক ভ্রমণ রেকর্ড আকারে দেখছেন না পিকার্ড। বরং জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট দূষণের বিরুদ্ধে বার্তা হিসেবে দেখতে চান। কারণ পরিবেশ বাঁচানো ছাড়া আমাদের সামনে কোনো আশা নেই। তাই বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে চান পিকার্ড। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতির বিকল্পগুলো এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না বলে তার মত। অবশ্য বার্ট্রান্ড পিকার্ডের নতুন পরিকল্পনায় সায় নেই তার স্ত্রীর। কেননা ২০২৮ সালে তার বয়স হবে ৭৭ বছর। তবে এতে বিচলিত নন পিকার্ড। কারণ দুনিয়াকে আশা দেখানোর মতো বয়স তো এটাই। খবর হেবারলার
হাইড্রোজেনচালিত উড়োজাহাজে নয়দিনে বিশ্ব ভ্রমণের পরিকল্পনা
উপরের ছবিটি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ এলাকায় তোলা।










