ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী
ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের
এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, আগুনের ঘটনা নাশকতামুলক কাজ কিনা তা উদ্ঘাটন করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসার জন্য দ্রুত এবং প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি
কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।
তিনি আহত ব্যক্তিদের আশু আরোগ্য কামনা
করেন।
যশোরের বেনাপোল থেকে রাজধানীর কমলাপুর
রেলস্টেশনের দিকে যাওয়ার সময় বেনাপোল এক্সপ্রেসে ওই আগুনের ঘটনায় দুই শিশুসহ চারজন
নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।








