গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এ সময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. গোলাম মাহাবুব, গোপালগঞ্জ ও ফরিদপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যানের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।









