ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইআরআইআইসি) এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ফরেন ইনভেরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার বিষয়ে বৈঠক হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট জাভেদ আক্তার, এফআইসিসিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর টিআইএম নুরুল কবির, ইউআইইউর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।  —বিজ্ঞপ্তি