বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো এ হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি এক-চতুর্থাংশ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে দেশটিতে সুদের হার ২ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। তবে বাড়ানোর হার গত কয়েক মাসের তুলনায় কম ছিল। গত চার মাসে দশমিক ৫ শতাংশ সুদের হার বাড়ানো হয়েছিল। বেশির ভাগ অর্থনীতিবিদও এ হারে সুদের হার বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। রয়টার্স