রাজধানীর মতিঝিলে গতকাল বীকন ফার্মাসিউটিক্যালস এবং স্পেনভিত্তিক কোম্পানি এগনোভোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বীকন ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এবং এগনোভোর কর্ণধার খোয়ান পাবলো গাযেগো উপস্থিত ছিলেন। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে বীকন ফার্মাসিউটিক্যালসের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। চুক্তির আওতায় কোম্পানিটি শুধু বিকন ফার্মাসিউটিক্যালসকে অর্গানিক এগশেল ক্যালশিয়াম সরবরাহ করবে।
বীকন ফার্মা ও স্পেনভিত্তিক এগনোভোর মধ্যে চুক্তি
রাজধানীর মতিঝিলে গতকাল বীকন ফার্মাসিউটিক্যালস এবং স্পেনভিত্তিক কোম্পানি এগনোভোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বীকন ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।










