ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পণ্যে বৈচিত্র্য আনতে এরই মধ্যে পুঁজিবাজারে ইসলামী সুকুক বন্ড, সরকারি সিকিউরিটিজ, এসএমই মার্কেট ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু করেছে। এছাড়া এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন সময়ে গতকাল ডিএসই ও লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের যৌথ উদ্যোগে ইটিএফের অপারেশনাল প্রসিডিউর বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান।৷ এতে সভাপতিত্ব করেন ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।৷ এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, প্রডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদ জুবায়ের মাহমুদ ও অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানির প্রতিনিধিরা৷উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ডিএসই ও লংকাবাংলা সিকিউরিটিজের উদ্যোগে ইটিএফ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পণ্যে বৈচিত্র্য আনতে এরই মধ্যে পুঁজিবাজারে ইসলামী সুকুক বন্ড, সরকারি সিকিউরিটিজ, এসএমই মার্কেট ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু করেছে।










