রূপালী ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণ বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি হাসান তানভীর। এ সময় ঢাকা দক্ষিণ বিভাগের জিএম মো. মইনুদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও কমল ভট্টাচার্য্যসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।